তুমি কাঁদছো কেন বল,
তুমি কাঁদছো বলে মেঘের দলের চোখ ছলছল।
তুমি কাঁদছো বলে মেঘের দলের চোখ ছলছল।
তুমি কাঁদছো বলে পাখিরা সব নিশ্চুপ, চাঁদ দিচ্ছে না আর আলো।
তুমি কাঁদছো বলে ঝর উঠেছে সব কোলাহল থেমে গেল..
তুমি কাঁদছো বলে কনকনে শীতে অঝোড় বৃষ্টি হল।
তুমি কাঁদছো বলে কবির কাব্যের ছন্দ হাড়িয়ে গেল।
তুমি কাঁদছো বলে ভর দুপুরে সন্ধ্যা নেমে এলো।
তুমি কাঁদছো বলে দুঃখরা সব কাছে ত্রসে হাত বাড়ালো।
তুমি কাঁদছো বলে মোবাইল ফোনে শুনছিনা আর মিষ্টি হ্যালো।
তুমি কাঁদছো কেন বল।।