শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৩

ইচ্ছে গুলোকে

আমিতো ছিলেম বেশ আমাকে নিয়ে
অন্ধকারে বন্ধ দুয়ার ঘরে 
দুচোখে সাদা-কালো স্বপ্ন মেখে ,
জীবন নামক অবাধ্য মন পাখিটাকে নিয়ে । 
ইচ্ছে গুলোকে দুঃস্বপ্নের কালো সমুদ্রে ভাসিয়ে ।
তবু তুমি কেনো আলো জ্বেলে খুললে বন্ধ দ্বার ?
চাইলে কেনো ছবি করে রাখতে
ঘুনে ধরা এক কাঠের ফ্রেমে ?
মলিন সেই স্মৃতি চিত্রকে ?
আমার দুঃখ দূর করবে বলে
এসেছিলে তুমি ।
কিন্তু ,একি !অবশেষে দুঃখের পাহাড় যে দিলে ছুঁড়ে ,
এ ভার এখন আমি বইব কেমন করে ????

International Mental From Amajan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন